, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
পিরোজপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচিতে সশস্ত্র বাহিনী দিবস—২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখা।

শনিবার (২১ নভেম্বর) সকালে শহরের টাউন ক্লাব থেকে ব্যান্ডের তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সর্বিক মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী,দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ই

ন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার ও সাংবাদিক নাঈম হোসেন তালুকদার প্রমুখ। বক্তারা মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও দেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব রক্ষায় তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পাশাপাশি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ ও সংগঠনের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে, দিবসের অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার ২০২৬—২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন সভাপতি এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে তাঁদের নির্বাচিত করা হয়। নির্বাচন পরিচালনা করেন অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আব্দুর রব হাওলাদার ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইলিয়াস হাওলাদার। পরবর্তী সময়ে ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ মো. আব্দুল আউয়াল। এতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost