, , ,
রাইস কুকারের সুইচ দিতেই প্রাণ হারালেন গৃহবধূ

রাইস কুকারের সুইচ দিতেই প্রাণ হারালেন গৃহবধূ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শেরপুরের নকলায় রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃর্শে প্রাণ হারিয়েছেন ফজিলা বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

রোববার দুপুরে (২২ নভেম্বর) নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে ঘটে। ফজিলা বেগম (৩৫) স্থানীয় কৃষক নুরল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে ভাত রান্নার জন্য রাইস কুকারের সুইচ দিতে গিয়ে ফজিলা বেগম। এ সময় ভুলবশত সুইচের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পর্শ হন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক রাফিয়া তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নিহত ফজিলা বেগমের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং নকলা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost