, , ,
শিরোনাম
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা জিয়াউলের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বরিশাল শের—ই—বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে বৃহস্পতিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আর ধোঁয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের স্টাফ ও আশপাশের লোকজন দ্রুত নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী রিশাদ খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে আতঙ্ক দেখা দেয়। দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে রোগী ও স্বজন। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁর ধারণা, সিগারেটের আগুনে এ দুর্ঘটনা ঘটেছে।

রহিম উদ্দিন নামে রোগীর এক স্বজন বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি করতে থাকে। যে যেভাবে পারছে, দ্রুত নেমে যায়।

বরিশাল ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost