, , ,
শিরোনাম
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা জিয়াউলের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গুমের শিকার দুই সন্তানের ছবি হাতে নিয়ে বরিশাল নগরীতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির সামনে আহাজারি করেছেন মা ফিরোজা বেগম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিক্ষুব্ধ ছাত্র—জনতার কর্মসূচি চলাকালে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এ সময় জিয়াউল আহসানের বাড়ির নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে ‘খুনির বাড়ি’ নামফলক লাগান বিক্ষোভকারীরা। বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা দুটি নামফলক লাগানোর পাশাপাশি গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকাসংবলিত ব্যানার ঝোলানো হয়। জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগানও দেন তারা।

ফিরোজা বেগমের দুই সন্তান ফিরোজ খান কালু ও মিরাজ খান। তাদের তুলে নেওয়ার পর থেকে কোনো সন্ধান পাননি বলে জানান তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা এই মা জানতে চান, তার সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন তিনি।

ফিরোজা বেগম জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তার সন্তানদের অপরাধ কী ছিল এবং কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো—সেই প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করেন এই মা।

বিক্ষোভে ছাত্র—জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার চান তারা। তাদের দাবি, জিয়াউল আহসানের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান মামলার যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে গুম ও হত্যার বিভিন্ন ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব হত্যার পর মরদেহ গুম করার বিভিন্ন পদ্ধতির বর্ণনাও আদালতে তুলে ধরেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ছাত্র—জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর পরদিন জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১—এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost