, , ,
শিরোনাম
গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক গোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা জিয়াউলের বাড়ির নামফলকে ‘খুনির বাড়ি’ ‍সাইনবোর্ড মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার বাকেরগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবকের ওপর নৃশংস হামলা, এক চোখ সম্পূর্ণ নষ্ট, কাজিরহাটে রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বরিশালসহ উপকূলীয় এলাকায় জলবায়ু ঝুঁকিতে চরম দারিদ্র্যের আশঙ্কা বেশি: সানেমের গবেষণা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদ কাশেম বেপারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ কাশেম বেপারী মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল লতিফ বেপারী। তিনি শফিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost