, , ,
শিরোনাম
ইউএনওর নির্দেশে অতিরিক্ত ফি ফেরত দিল মাদরাসা কর্তৃপক্ষ ঢাকায় হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই পিরোজপুরের ৮ম চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ’৯৩ বন্ধুদের উদ্যোগে সামাজিক বনায়ন মোবাইল গেমে আসক্ত শিক্ষার্থীরা, পড়াশোনায় বাড়ছে উদ্বেগজনক ক্ষতি কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন

কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুয়াকাটায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পরিত্যক্ত জিপে (চান্দেরগাড়ি) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াকাটা চৌরাস্তার পূর্ব পাশে হোটেল আল—বেলালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির মালিক মো. ইমরানের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গাড়িটিতে আগুন দিয়ে এ নাশকতা ঘটিয়েছে।

গাড়ির মালিক মো. ইমরান বলেন, গাড়িটি দিয়ে আগত পর্যটকদের কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কাজে পরিবহন করতেন। তবে দীর্ঘদিন ধরে সেটি ওই স্থানে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে এতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

এদিকে পর্যটন এলাকায় গভীর রাতে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই রাতেই অনেকে আগুন লাগার বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে নাশকতাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

তবে অনেকেই দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার কালবেলাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা জড়িতদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছি। দুর্বৃত্তরা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত কি না এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদ্ঘাটনের চলছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost