বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন

দৈনিক বাংলাদেশ সমাচার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক তুহিন হোসেন

মোঃশামীম উদ্দিন, (ঈশ্বরদী)পাবনা:
ঢাকা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় পাবনা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাবনা জেলা শাখার- অর্থ সম্পাদক মোঃ তুহিন হোসেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড,আসাদুজ্জামান স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড,আসাদুজ্জামান। এ ব্যাপারে সাংবাদিক তুহিন হোসেন বলেন, সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে কাজ করে আসছে পত্রিকাটি। সাংবাদিক তুহিন বাংলাদেশ সমাচার পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি নিয়োগ পাওয়ায় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড,আসাদুজ্জামান, প্রধান সমন্বয়কারী বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন রাসেল তালুকদার ও কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে পাবনা জেলার হালচিত্র পত্রিকায় তুলে ধরতে পাবনা জেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন।পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক তুহিন হোসেন সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও সংবাদ সংশ্লিষ্ট যেকোন তথ্য জানানোর জন্য [email protected] যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost