মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী আটক

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী আটক

বরিশালের হিজলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে হিজলা থানাধীন ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জ মো. সোলায়মানের নেতৃত্বে একটি দল দুপুর সাড়ে ১২টার দিকে কাউরিয়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারে, পশ্চিম কোড়ালিয়ার কাজী বাড়ির পেছনের সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এক নারী পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটককৃত নারী মোসা. তাসলিমা বেগম (৫০), স্বামী কাজী জাহাঙ্গীর, পশ্চিম কোড়ালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, তল্লাশির এক পর্যায়ে তার পরিহিত পোশাকের কোমরের ডান পাশ থেকে দুটি নীল জিপারের ভেতরে ২২১ পিস এবং একটি সাদা পলিথিনে ৩৩১ পিসসহ মোট ৫৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

হিজলা থানা পুলিশ জানায়, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost