বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

এনডিসি গ্র্যাজুয়েটদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা আগামী দিনে সমৃদ্ধ করবে-রাষ্ট্রপতি

এনডিসি গ্র্যাজুয়েটদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা আগামী দিনে সমৃদ্ধ করবে-রাষ্ট্রপতি

মহানগর বার্তা,ঢাকা: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডাব্লিউসি) অংশগ্রহণকারীদের প্রতি নেতৃত্বের বিষয়ে তাদের অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডব্লিউসি কোর্স-২০১৯ এর গ্রাজুয়েটদের রাষ্ট্রপতি বলেন, ‘এনডিসির বছরব্যাপী কোর্স আপনার দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে আপনাকে অনেক দূর এগিয়ে দেবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এটি উন্নয়ন অভিযাত্রায় নতুন শক্তি যোগাবে।’

সফলভাবে কোর্স সম্পন্ন করায় কোর্স সদস্যদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমার বিশ্বাস যে জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়নে নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি অনন্য সাধারণ কোর্স; যা আপনার পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আরও আস্থাবান করে তুলবে।’

রাষ্ট্রপ্রধান সশস্ত্র বাহিনীর এই মর্যাদাবান ইনস্টিটিউশনে এনডিসির গুরুত্বপূর্ণ কোর্সটিতে অংশগ্রহণ ও সাফল্যের সম্পন্ন করার জন্য ১৬টি দেশের ৩১ জন বিদেশি অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি দীর্ঘ এক বছর বাংলাদেশে অবস্থানকালে আপনারা অনেক মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন যা আগামী দিনে আপনাকে সমৃদ্ধ করবে।’ তিনি আশা প্রকাশ করেন যে কোর্সে অংশগ্রহণকারীরা এখান থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হবেন।

উল্লেখ্য, এ বছর এনডিসিতে বছরব্যাপী কোর্সে ১৬টি দেশের ৩১ জনসহ মোট ১৫৯ জন অংশগ্রহণ করেন।

বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি দেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধা সহকারে স্মরণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রমে জীবন উৎসর্গকারী এ মাটির শহীদ বীর সন্তানদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে এনডিসির কমান্ডেন্ট লে. জেনারেল শেখ মামুন খালেদও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, স্টাফ অফিসার এবং এনডিসি ও এএফডব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost