বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ক্ষমতাধর ১০০ নারীদের তালিকায় সারাবিশ্বে ২৯তম শেখ হাসিনা

ক্ষমতাধর ১০০ নারীদের তালিকায় সারাবিশ্বে ২৯তম শেখ হাসিনা

মহানগর বার্তা ডেস্কঃ মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ক্ষমতাধর নারীদের তালিকায় তিন ধাপ পিছিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৯ সালের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় এবার ২৯ নম্বরে স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রকাশিত ওই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের ক্রিস্টিন লগার্দের অবস্থান দ্বিতীয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তালিকার তৃতীয় স্থানে। ২০১৮ সালে ওই সাময়িকীর করা ক্ষমতাধরদের তালিকায় ২৬ নম্বরে ছিলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা প্রসঙ্গে ফোর্বস ম্যাগাজিনে বলা হয়েছে, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এখন চতুর্থ মেয়াদে ক্ষমতায় আছেন তিনি। এটাকেই নিজের শেষ মেয়াদ বলে মনে করেন শেখ হাসিনা। তিনি খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা বাড়ানোর মতো ইস্যুতে মনোনিবেশ করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনে ভোটাধিকার হরণের অভিযোগ থাকলেও তা অস্বীকার করে থাকে তার দল আওয়ামী লীগ।

এদিকে ফোর্বসের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তালিকার ৩৪ নম্বরে তার অবস্থান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost