বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
বরিশাল বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে হিজলা উপজেলা যুবদলের এক নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও মেয়াদের সাজা প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন। পুলিশের তদন্ত কর্মকর্তা দীপঙ্কর-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আন্ধারমানিক ও শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাজা প্রাপ্ত ব্যক্তিরা হলেন হুমায়ন কবির, পিতা- বাকুল সরদার সাং- আন্ধারমানিক, ৩ নং ওয়ার্ড। তৌহিদ বেপারী, পিতা- সেকান্দার বেপারী সাং- আন্ধারমানিক, ৩ নং ওয়ার্ড। শাকিল মৃধা, পিতা- আজিজ মৃধা সাং- আন্ধারমানিক, ৩ নং ওয়ার্ড। তারেক খান, পিতা- নুর বক্স খান (সাং- শ্রীপুর, থানা- হিজলা)।
উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত ৪ নম্বর ব্যক্তি তারেক খান হিজলা উপজেলা যুবদলের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।
তদন্ত কর্মকর্তা দীপঙ্কর জানান, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।,
Leave a Reply