, , ,
শিরোনাম
সেতু আছে, পাটাতন নেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার জেরে যুবদল নেতার পদ স্থগিত সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ
পটুয়াখালীতে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ ৪ ছাত্রী

পটুয়াখালীতে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ ৪ ছাত্রী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

 

পটুয়াখালীর বাউফলের নাজিরপুর—তাঁতেরকাঠি ইউনিয়নের চার শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ৩২ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো তাদের সন্ধান মেলেনি। গতকাল রোববার সকালে পৃথকভাবে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়।

গতকাল রাতেই চার কিশোরী নিখোঁজের ঘটনায় বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা যায়, নিখোঁজ সানজিদা আক্তার (১২) ও ইসমত জেরিন (১২) নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর সানজিদা আক্তার রায়সা (১৩) একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তবে নিখোঁজ আয়শা আক্তার (১৫) অন্য একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। প্রতিদিনের মতো গতকালও সকালে তারা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়েছিল।

নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের নিখোঁজ তিনজন শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অনুপস্থিত ছিল। পরে বিকেলে অভিভাবকদের মাধ্যমে তারা জানতে পারেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের কথা বলে বের হয়েছিল। ইতোমধ্যে তাদের সহপাঠীদের সঙ্গে আলাপ করে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোনো তথ্যই পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয়ে এবং পরে আত্মীয়—স্বজনদের ঠিকানায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১২টার দিকে তারা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) নং—৫৫৮ দায়ের করেছেন।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে মুঠোফোন নেই, যে কারণে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান জানা সম্ভব হচ্ছে না। তবে যাতায়াতের মাধ্যম বাস ও লঞ্চগুলোতে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়ে তারা আর বাড়ি ফেরেনি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost