, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস। কোনো প্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী না থাকলে চতুর্থ শ্রেণির একজন কর্মচারীকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন, তাদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও তৎপর হতে হবে। প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে তাদের সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মীর পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে চতুর্থ শ্রেণির যেকোনো একজন কর্মচারীকে লিখিতভাবে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। ওই কর্মচারীকে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেগুলো সার্বক্ষণিক সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় নিরাপত্তা জোরদারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost