, , ,
শিরোনাম
বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ বরিশাল নগরীতে অবৈধ ড্রেজার পাইপলাইনের দাপট, প্রশাসনের অভিযানেও বন্ধ হচ্ছে না ‘প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে, লাল গালিচায় নয়’ পিরোজপুরে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিন সম্পন্ন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে না বোনের মৃত্যুর তিন বছর পর সড়কে প্রাণ হারালেন আশরাফুল হিজলায় গোসলে নেমে পানিতে ডুবে অটোচালকের মৃত্যু
ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ

ভোলায় পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। সিসিটিভি ক্যামেরায় মুখোশধারী তিন ব্যক্তির উপস্থিতি ধরা পড়লেও দ্রুত সটকে পড়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় সিসিটিভি ক্যামেরায় তিন ব্যক্তির গতিবিধি রেকর্ড হয়। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। বিস্ফোরণ ঘটানোর পর দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। মুখ ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, বিস্ফোরণের ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করেছি, পুলিশ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীল হাওলাদার অভিযোগ করেন, ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। বোরহানউদ্দিনের শান্ত পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরে পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতব্বর ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বলেন, গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা সচেষ্ট রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost