মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম
নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই কাউন্টারকে জরিমানা, বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও বাস ব্যবসার অভিযোগে জমি বিরোধের জেরধরে মুলাদীতে ভাতিজার হামলায় চাচা নিহত, গ্রেপ্তার ৪ ‘দুই ঘণ্টার মধ্যে মেজর চেঞ্জ করেছি, ওসিকে সরিয়েছি’—এমপি মাসুদের বক্তব্য ভাইরাল নলছিটিতে দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুরের অভিযোগ কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৩ বরগুনায় জেলেদের জালে উঠা অজানা যন্ত্রে আতঙ্ক বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী-ড. জিয়া উদ্দিন হায়দার তোফায়েল আহমেদ আর নেই রামিসাকে হত্যায় দুই লাখ টাকা দেওয়া কে এই ডলার? ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
জমি বিরোধের জেরধরে মুলাদীতে ভাতিজার হামলায় চাচা নিহত, গ্রেপ্তার ৪

জমি বিরোধের জেরধরে মুলাদীতে ভাতিজার হামলায় চাচা নিহত, গ্রেপ্তার ৪

বরিশালের মুলাদীতে জমি বিরোধের জেরধরে ভাতিজা ও তার সহযোগীদের হামলায় চাচা নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্ণীপুর গ্রামের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন ঢালী (৫৫)। তিনি দড়িচর লক্ষ্ণীপুর গ্রামের মৃত হাচেন ঢালীর ছেলে। তার বড়ভাই ভাই মোস্তফা ঢালীর ছেলে ইমরান ঢালী লোকজন নিয়ে রোববার সন্ধ্যায় তাকে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে রাতে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তিনি মারা যান।

এঘটনায় নিহতের ভায়রা ভাই রেজাউল করিম সরদার বাদী হয়ে রোববার রাতে ইমরান ঢালীসহ ৭জনকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ ইমরান ঢালী, মোস্তফা ঢালী, আবু হাওলাদার ও আবুল ফজল রমজান নামের ৪ আসামি গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও মামলার সূত্রে জানা গেছে, আনোয়ার ঢালীর একটি জমি তার বড় ভাই মোস্তফা ঢালী ও তার ছেলে ইমরান ঢালী জোড়পূর্বক ভোগদখল করে আসছিল। রোববার দুপুরে আনোয়ার ঢালী ওই জমি ছেড়ে দিতে বলেন এবং জমিতে ধান চাষ করার ঘোষণা দেন। এনিয়ে মোস্তফা ঢালীর সঙ্গে তার কথার কাটাকাটি হয়। পরে বিকেলে আনোয়ার ঢালী নিজের বরজ থেকে পান তুলে বাংলাবাজারে বিক্রি করতে চলে যান।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইমরান ঢালীর নেতৃত্বে ৭—৮জন লোক লাঠিসোটা নিয়ে বাংলাবাজারে আনোয়ার ঢালীর ওপর হামলা করেন। হামলাকারীরা তাকে এলোপাথারি পিটিয়ে মাটিতে ফেলে চলে যান। পরে বাজারের লোকজন আনোয়ার ঢালীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

এঘটনায় রেজাউল করিম সরদার বাদী হয়ে ওই গ্রামের মোস্তফা ঢালীর ছেলে ইমরান ঢালী (২৬), মৃত হাচেন ঢালীর ছেলে মোস্তফা ঢালী (৬০), আতাহার হাওলাদারের ছেলে আবু হাওলাদার (৪০), নাসির তালুকদারের ছেলে আবুল ফজল রমজান (২১) সহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩জনসহ ৯জনকে আসামি করে মামলা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost