
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মামুন হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মামুন হাওলাদার মুলাদী পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী মোহাম্মদ শাহজাহান হাওলাদার এবং মায়ের নাম পেয়ারা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মামুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে।”
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।