, , ,
শিরোনাম
গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই ট্রলার নেই, ফ্লোটে ভেসেই ২০ বছর ধরে নাসিরের সাগরে মাছ শিকার খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী
বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন ফরাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের কমল স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার খোকন ফরাজি উত্তর রূপাতলী, কারিগর বিড়ি ব্রাঞ্চ রোড, ২৫ নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সুলতান ফরাজি।

বিএমপি গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, অভিযানের সময় খোকন ফরাজির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত খোকন ফরাজির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost