রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত নলছিটিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন বরগুনায় অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪ ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার বাউফলে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বাউফলে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

বাউফলে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের এক অতিথি কনের পক্ষের একজন পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এ সময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কনের মামা বাবলু আকন দাবি করেন, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি হামলা চালালে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost