সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নদীর চরে যুবকের রহস্যজনক মৃত্যু

নদীর চরে যুবকের রহস্যজনক মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় ভদ্দর শিকদার (৪০) নামে এক জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী লাগোয়া একটি ইটভাটাসংলগ্ন চর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ভদ্দর ওই গ্রামের ইউসুফ আলী শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভদ্দর শিকদার পেশায় একজন জেলে। তিনি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তবে মাছ ধরার সুবাদে তিনি বেশির ভাগ সময়ই নদীর চরে থাকতেন। সকালে স্থানীয়রা তার মৃতদেহ ওই চরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে তার শরীর থেকে চামরা খসে পড়ে ফুলে ফেঁপে ওঠায় মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ—পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘আমাদের ধারণা, অন্তত তিনদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এসব চিহ্ন বজ্রপাতের আঘাত বা অন্য কোনো আঘাতও হতে পারে। তবে ঠিক কি কারণে মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost