, , ,
শিরোনাম
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ বরিশালের ফিলিং স্টেশনে অভিযান।। ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা
বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা

বরিশালে অবৈধ মাটি উত্তোলন: বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক, জরিমানা ১ লাখ টাকা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশালে অবৈধভাবে মাটি উত্তোলন করে পরিবহনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটরসহ ৬ জন মাটি উত্তোলনকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে বরিশাল সদর থানাধীন লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ড স্টেশন বরিশালের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটর এবং সংশ্লিষ্ট ৬ জন ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মালিকপক্ষের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়।

এ সময় মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং বার্জ ও এক্সক্যাভেটরসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নদীতীরবর্তী এলাকার ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে বরিশাল সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost