, , ,
শিরোনাম
চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, কাজিরহাট থানায় অভিযোগ

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ, কাজিরহাট থানায় অভিযোগ

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬

বরিশাল জেলার কাজিরহাট থানার ৬ নম্বর বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোকেয়া বেগম (৪৫) কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানা সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে রোকেয়া বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে চরখাজুরিয়া গ্রামের বেপারী বাড়ির কাঁচা সড়কে পৌঁছালে নেয়ামুল মাতুব্বর, এনামুল মাতুব্বর, আমানুল এবং ওয়াজেদ মাতুব্বরের সঙ্গে তার দেখা হয়।

অভিযোগে রোকেয়া বেগম উল্লেখ করেন, তিনি সালিশ বৈঠকের বিষয়ে কথা বললে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলে যাওয়ার ঘটনা ঘটে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে আহত অবস্থায় রোকেয়া বেগম চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে যান এবং পরবর্তীতে কাজিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রোকেয়া বেগম সাংবাদিকদের জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তদের কেউ কেউ মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। এসব কারণে তাদের পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost