, , ,
শিরোনাম
চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার বরিশাল শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, বাধার অভিযোগ
পিরোজপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

পিরোজপুরে নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কঁচা নদীর হুলারহাট বন্দর এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হুলারহাট বন্দর সংলগ্ন কঁচা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা বিষয়টি পিরোজপুর সদর থানায় অবহিত করেন। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ এবং কাউখালী নৌ পুলিশের যৌথ একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে ডাঙায় তুলে আনে।

পিরোজপুর সদর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, উদ্ধারকৃত মরদেহটি একজন পুরুষের। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​তিনি জানান, নিহতের নাম—পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সেইসঙ্গে এটি হত্যা নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost