, , ,
শিরোনাম
ইউএনওর নির্দেশে অতিরিক্ত ফি ফেরত দিল মাদরাসা কর্তৃপক্ষ ঢাকায় হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২ দুই জা-এর মধ্যে দৈনিক ঝগড়া, স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই পিরোজপুরের ৮ম চীন মৈত্রী সেতুর পশ্চিম পাড়ে ’৯৩ বন্ধুদের উদ্যোগে সামাজিক বনায়ন মোবাইল গেমে আসক্ত শিক্ষার্থীরা, পড়াশোনায় বাড়ছে উদ্বেগজনক ক্ষতি কুয়াকাটায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা জিপে আগুন টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা, আসামি ৫০০৮ জন গুমের শিকার দুই ছেলের ছবি বুকে নিয়ে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক
বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী শাখার সভাপতি মাসুদ মোল্লা আর নেই

বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী শাখার সভাপতি মাসুদ মোল্লা আর নেই

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি “উপজেলা প্রেসক্লাব” মির্জাগঞ্জ, পটুয়াখালী এর নির্বাহী সদস্য ও বেতাগী উপজেলা যুবলীগ সেক্রেটারি সাংবাদিক মোঃ মাসুদ মোল্লা আর নেই।

সাংবাদিক মাসুদ মোল্লা ১৫ আগস্ট ২৬ ইং শনিবার বিকেল ৩.৩০ মিনিটে স্টোক জনিত কারণে বরিশাল শেরে- বাংলা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা বেতাগীতে ১৬ আগস্ট ( রবিবার) সকাল ১১.০০ টা অনুষ্ঠিত হয়।

শত শত মানুষের উপস্থিতিতে প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিককে শেষ বিদায় জানানো হয়।

তার আকস্মিক মৃত্যুতে উপজেলা প্রেসক্লাব পরিবার, সহকর্মী সাংবাদিক, বাংলাদেশ প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাংবাদিক মো. মাসুদ মোল্লা দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সহকর্মী ও সংগঠককে হারালো।

উপজেলা প্রেসক্লাবে, মির্জাগঞ্জ, পটুয়াখালী। পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মহান আল্লাহ তায়ালা মরহুম মো. মাসুদ মোল্লাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost