, , ,
শিরোনাম
নলছিটিতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু, আহত ১ স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা কাজিরহাটে এক রাতে দুই বাড়িতে সিঁধ কেটে চুরি দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায় বরিশাল জেনারেল হাসপাতালে অন্তঃসত্ত্বাকে ভুল ওষুধ দেওয়ার অভিযোগ সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাই: প্রসূতির মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক শোকসন্তপ্ত পরিবার পরিদর্শন জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মেহেন্দীগঞ্জ থানার মোঃ মমিন উদ্দিন ঝালকাঠিতে ভুয়া পরিচয়ে পাসপোর্টের আবেদন, দুই নারী আটক উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং! মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম
বরগুনায় পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৫

বরগুনায় পিস্তল ও গুলি উদ্ধার, আটক ৫

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বরগুনার তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের লিমন সিকদারের (২৮) ভাড়াটিয়া বাসা থেকে দেশীয় পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাদের আটক করে স্থানীয় জনতা পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরীফুল ইসলাম।

আটককৃতরা হলেন— নড়াইল লোহাগড়া থানার কাঠালতলী গ্রামের আলন খানের ছেলে জিহাদ খান(৩৫), বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়া ঝুড়ি গ্রামের মোকলেছ মোল্লার ছেলে হৃদয় মোল্লা(২৫), একই গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে জামাল মল্লিক, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া এলাকার লিটন সিকদারের ছেলে লিমন সিকদার (২৮) ও ওই একই এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার(২৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে তালতলী উপজেলার পশ্চিম গাবতলী গ্রামের বাসিন্দা রিয়াজ কাজীর একটি বাসা ভাড়া নেয় লিমন সিকদার নামের এক যুবক। গত রোববার লিমনের ভাড়া নেওয়া বাসায় গোপনে কয়েকজন অপরিচিত লোক আসে এবং গত তিন দিন ধরে তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায়। তাদের ঘুরাফেরা ও কথাবার্তা স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে বুধবার দুপুরে স্থানীয় জনতা লিমন সিকদারের ভাড়া বাসায় গিয়ে তাদের পরিচয় সম্পর্কে জানতে চায়।

এ সময় লিমনে বাসায় থাকা জিহাদ খাঁন হাতে পিস্তল উঁচিয়ে স্থানীয়দের ধাওয়া করার চেষ্টা করে। এসময় আশেপাশের লোকজন একত্রিত হয়ে লিমনের ভাড়া বাসা থেকে তাদের আটক করে। এসময় তাদের দেওয়া তথ্যমতে, লিমনের বাসা থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তালতলী থানা পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হলে পুলিশ পিস্তল ও গুলিসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা কালবেলাকে বলেন, ‘লিমন সিকদারের বাড়িতে গত তিন দিন ধরে কয়েকজন লোক অবস্থান করছিল। তারা ছোটবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের কথাবার্তায় সন্দেহ হলে আমরা কয়েকজন লিমন সিকদারের বাড়িতে যাই। এ সময় পিস্তল নিয়ে জিহাদ খাঁন আমাদের তাড়া করার চেষ্টা করলে আমরা স্থানীয়রা মিলে তাদের আটক করেছি।’

তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের সহায়তায় দেশীয় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost