
বরগুনার বামনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলা। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় পিরোজপুর একাদশ ও ডৌয়াতলা একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত খেলায় প্রতিদ্বন্দ্বিতার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পিরোজপুর একাদশ ৩টি গোল করে ডৌয়াতলা একাদশকে ২ গোলে পরাজিত করে জয়লাভ করে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বরগুনা-২ (১১০) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ আকন রানা, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরিফ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রাশেদ খান মামুন। আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবুসালে হাওলাদার, মহিলা দলের সভানেত্রী মোসা. কাজলরেখা, সম্পাদিকা সোহেলা পারভীন, ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুস্তম খান, প্রধান শিক্ষক মো. কামাল হোসেন তালুকদার, চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম, ইকবাল কোরাইশী বাবু, ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সোয়েব এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা মো. ইব্রাহিম মোক্তাদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রায়হান নাজির ধলু।
মাইক্রোটেক্সট ডিজাইন, বাইং হাউজ লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।