, , ,
শিরোনাম
পোর্ট রোডে বিডব্লিউটিএর জমিতে থাকা স্থাপনা সরিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে অভিযানে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, দোকানমালিককে জরিমানা

ঝালকাঠিতে অভিযানে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, দোকানমালিককে জরিমানা

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে প্রায় তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন মজুত ও বিক্রির অভিযোগে কাঠপট্টি এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত দোকানমালিক সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, “পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিবেশ অধিদফতর জানিয়েছে, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost