, , ,
শিরোনাম
মির্জাগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, ‘মাদকমুক্ত সমাজ চাই’ দাবি এলাকাবাসীর জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ নিলামে উঠল ইলিশ, ৭ হাজার ২০০ টাকায় বিক্রি গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান মুলাদীর মাদকবিরোধী অভিযান, যুবকের ৭ দিনের কারাদণ্ড মেধাবীদের সঠিক মূল্যায়ন করলে সুফল পাবে ভবিষ্যৎ প্রজন্ম: প্রধানমন্ত্রী নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা বিসিসিতে এনসিপি’র মনোনীত মেয়র প্রার্থী আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা বরিশালে হাট সুপারশপে শিশুদের জন্য প্লে জোন উদ্বোধন
গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

গণঅধিকার পরিষদের নেতা মাহমুদুলের পদত্যাগ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দলের নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সব পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুল হাসান সাগর।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মাহমুদুল হাসান সাগর পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ—সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক এবং ঝালকাঠি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুক পোস্টে মাহমুদুল হাসান সাগর লেখেন, আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে গণঅধিকার পরিষদের সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। এই কথাগুলো লিখতে অনেক বেশি কষ্ট হয়েছে। তিল তিল করে ঝালকাঠিতে এই দলটাকে দাঁড় করিয়েছি।

তিনি আরও লেখেন, যখন এই দলটা ছাড়ছি পুরো আকাশটা যেন আমার মাথার ওপরে ভেঙে পড়েছে। কিন্তু আমি নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবা, এর ব্যতিক্রম কিছু নয়।

পদত্যাগের কারণ জানতে চাইলে মাহমুদুল হাসান সাগর জানান, দল নীতির সঙ্গে অটল না থাকার কারণেই তিনি পদত্যাগ করেছেন। নীতির প্রশ্নে আপস করে তিনি রাজনীতি করতে চান না। তার কাছে রাজনীতির অর্থ জনগণের সেবা করা।

তবে তার পদত্যাগের বিষয়ে গণঅধিকার পরিষদের জেলা বা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost