, , ,
শিরোনাম
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ কাউনিয়ায় বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ‘মান্না সুমন’ আটক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার বিলুপ্ত হলো র‍্যাব,সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে ভ্যান চালককে কুপিয়ে হত্যা মেহেন্দিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক- -কারবারি-আটক কাজিরহাটে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক বরিশালের জিয়া সড়কে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর কারাদণ্ড
কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ

কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস, আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ

Reporter
প্রতিবেদক : কাঠালিয়া প্রতিনিধি রাহাতুজ্জামান
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকিরবাড়ি এলাকায় পাথরবোঝাই একটি ভারী ট্রাকসহ একটি জরাজীর্ণ বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পাথরবোঝাই একটি ভারী ট্রাক ব্রিজটির ওপর উঠলে অতিরিক্ত ওজনের চাপে হঠাৎ ব্রিজের পাটাতন ডেবে যায়। একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের খাদে পড়ে যায়।

ব্রিজটি ধসে পড়ার পর কাঠালিয়া-কৈখালী আঞ্চলিক সড়কের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীসহ এ পথে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে চলাচল করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। অবশেষে পাথরবোঝাই ট্রাক ওঠার পর ব্রিজটির পাটাতন ধসে পড়ে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধার করে সড়কটি সচল করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণ করা হোক। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

এদিকে আঞ্চলিক সড়কটি দ্রুত যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost