, , ,
শিরোনাম
নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের সহায়তায় প্রশাসন সেতু আছে, পাটাতন নেই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার জেরে যুবদল নেতার পদ স্থগিত সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে ধৈর্য ধরতে হবে: জামায়াত আমির পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা ভান্ডারিয়ার ইউএনও ও প্রশাসনের নাম ভাঙিয়ে প্রতারণায় সবাইকে সতর্ক থাকার আহ্বান হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর বরিশাল নগরীতে ঝুঁকিপূর্ণ নীল থ্রি-হুইলার, ফিটনেস ও কাগজপত্র নিয়ে প্রশ্ন ধর্ষণ মামলায় আপস করায় বাদীর ২ দিনের কারাদণ্ড, আসামি কারাগারে কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা
নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের সহায়তায় প্রশাসন

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের সহায়তায় প্রশাসন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তান প্রসব করেছেন। মা ও নবজাতকের অসুস্থতার খবর পেয়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ ও পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর জুরকাঠি এলাকায় ওই নারী সন্তান প্রসব করেন বলে জানিয়েছেন নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ।

স্থানীয়রা মা ও নবজাতকের অসুস্থতার বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুকে অবহিত করেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ ও নলছিটি থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় নবজাতক শিশুটিকে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়। একই সঙ্গে প্রসূতি মায়ের চিকিৎসা নিশ্চিত করতে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই নারীর সন্তান প্রসবের খবর পেয়ে ইউএনওর নির্দেশনায় আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় নবজাতক শিশুটিকে সাময়িকভাবে সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। প্রসূতি মায়ের চিকিৎসার জন্য তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”

তিনি জানান, শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ বিবেচনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শিশুটিকে বরিশালের আগৈলঝাড়ার ছোটমণি নিবাসে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, “কেউ শিশুটির আইনগত অভিভাবক হতে আগ্রহী হলে তাকে ঝালকাঠি শিশু আদালতে আবেদন করতে হবে। আদালতের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী অভিভাবকত্ব গ্রহণের সুযোগ রয়েছে।”

প্রশাসন ও সমাজসেবা বিভাগের পক্ষ থেকে মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা, নিরাপত্তা এবং শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost