, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
রাজাপুরে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

রাজাপুরে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় রাজিব হাওলাদারের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর গ্রেফতার মো. তাছবির শরীফের বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মামলা করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, ঝালকাঠির সহযোগিতায় অভিযান চালিয়ে রাজিব হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি নৈকাঠি গ্রামের মৃত রবীন্দ্রনাথ হাওলাদারের ছেলে।

পরে রাজাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মো. শামীম রেজা সজীব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, একই অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো. তাছবির শরীফ (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতুরিয়া এলাকার মান্নান শরীফের ছেলে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রেজা সজীব বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost