, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে নৌ-পুলিশের অভিযান, ৫০ হাজার মিটার জাল ও জাটকা জব্দ হিজলায় মা ইলিশ রক্ষায় যৌথ বাহিনীর ফাঁকা গুলি, আটক ১৭ মেহেন্দিগঞ্জে প্রবাসীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ মেহেন্দিগঞ্জে কসাইখানায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অভিযোগ ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, ইলিশের উৎপাদন ও রপ্তানি বাড়াতে মা ইলিশ সংরক্ষণ জরুরি: মৎস্যসচিব উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় শৃঙ্খলা ভঙ্গ, কুয়াকাটায় মহিলা দলের সম্পাদককে শোকজ বায়তুল মোকাররমে খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তেজনা কুমিল্লায় তাজমিন হত্যা: ঘাতক একজনই, ইঙ্গিত তদন্ত কর্মকর্তাদের
নল‌ছি‌টি‌তে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ

নল‌ছি‌টি‌তে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও ত্রাণের চাল বিতরণ

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা—২০২৬ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে প্রস্তুতিমূলক সভা ও সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি—২ (নলছিটি—ঝালকাঠি সদর) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিচুর রহমান খান হেলাল, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মস্তফা সালু, নলছিটি উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি, কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রফিকুল ইসলাম মোল্লা, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা এবং নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জন।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ড।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ, সড়ক যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনা এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এ সময় সরকারি বরাদ্দের ত্রাণের চাল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নলছিটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost