, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ খান সিয়াম
প্রকাশিত : বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
 ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা দিতে বরিশালের উজিরপুরে ৩ হাজার ৪০০ নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উজিরপুর পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় পর্যায়ক্রমে এ চাল বিতরণ করা হবে। প্রত্যেক কার্ডধারী জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
উজিরপুর উপজেলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে এবার ৩ হাজার ৪০০ জন জেলের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। উজিরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ সংশ্লিষ্টরা।
আগামী ৮ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। এ সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘবে এ সহায়তা দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost