, , ,
শিরোনাম
বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার মির্জাগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পিরোজপুরে সার ডিলারশিপ পেলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী অফিস আদেশেও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা, অভিযোগের তীর এসিল্যান্ডের বিরুদ্ধে ঝুঁকিতে থাকা শিশুদের নিরাপদ জীবন নিশ্চিত করতে শিশু-বান্ধব নগরী গড়ে তোলার আহ্বান চট্টগ্রামে সোনার দোকানের শোকেসে ঝুলছিল ১৪ ফুট লম্বা অজগর কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মঠবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া
উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির নির্দেশ এমপি সান্টুর

উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির নির্দেশ এমপি সান্টুর

Reporter
প্রতিবেদক : জুনায়েদ আহাম্মেদ খান সিয়াম
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির নির্দেশ এমপি সান্টুর

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

সভায় উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহসভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা যুবদলের সভাপতি এফএম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের সভাপতি শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মহাসিন মিয়া লিটন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাসেম সেন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মা ইলিশ সংরক্ষণে চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে ইলিশ শিকার বন্ধ, অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost