, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার

থানায় ঢুকে পুলিশ পেটানো সেই যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যকে পেটানোর অভিযোগে আসলাম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দুপুরে তাকে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (বিজ্ঞ) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় প্রবেশ করেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় জানতে চাইলে তিনি কনস্টেবল মো. মাহমুদুল হাসান রকিকে লক্ষ্য করে আঘাত করেন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তাদেরও পেটান। পরে তিনি দৌড়ে পালিয়ে যান।

আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost