, , ,
শিরোনাম
ট্রলার মেরামতের সময় বিদ্যুতায়িত যুবকের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে যুবককে কুপিয়ে জখম ভোলায় যুবকের মরদেহ উদ্ধার আদালতের নিষেধাজ্ঞা উড়িয়ে বগুড়া রোডে হিলভিউ হাউজিংয়ের রাজত্ব: পাহারা বসিয়ে পুলিশের চোখ ফাঁকি ভাণ্ডারিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৪৮টি মন্দিরের দুগার্ পূজা সম্পন্ন বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা মেহেন্দিগঞ্জে স্ব-মিলের তার ও বাড়িঘরে চুরির হিড়িক: নীরব ভূমিকা পুলিশের! বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশেও সতর্কতা জারি সেফটিক ট্যাংকিতে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু ৪০ জনপ্রতিনিধির কাজ করছেন ১৬ কর্মকর্তা, পদে পদে ভোগান্তি
বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা

বরিশালে ঠিকাদারকে লক্ষ্য করে গুলি, খালে ঝাঁপিয়ে রক্ষা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বরিশাল সদর উপজেলায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় নিজেকে রক্ষায় খালে ঝাঁপ দেন তিনি।

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাখরকাঠি গ্রামে গনি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

ঘটনার শিকার সুলতান আহমেদ নগরের ২৬ নম্বর ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকার সালাম হাওলাদারের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ ও আনসার বাহিনীতে জুতা, কালি, বেল্টসহ বিভিন্ন ধরনের জিনিস সরবরাহকারী নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।

২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, “সুলতানের ঢাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানের অংশীদার মাগুরা জেলার বাসিন্দা সালাহউদ্দিন ওরফে সোহেল রানার কাছে মোটা অংকের টাকা পান।

“সন্ধ্যায় পাওনা টাকা দিতে আসেন সোহেল। তবে টাকা না দিয়ে চেক দেওয়ার পর একটি স্ট্যাম্পে সুলতানকে স্বাক্ষর দিতে বলা নিয়ে তাদের মধ্যে তর্ক—বিতর্ক হয়। এক পর্যায়ে সুলতানকে লক্ষ্য করে গুলি করা হলে তিনি খালে লাফ দিয়ে ডাক চিৎকার করেন। তখন মাইক্রোবাস নিয়ে আসা সোহেল রানা পালিয়ে যান।”

হামলার শিকার ঠিকাদার সুলতান আহমেদ বলেন, তারা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ফোন কেটে দেন তিনি।

ওসি রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost