, , ,
বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

বরিশালে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও স্ত্রী গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বরিশাল নগরীতে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা—পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান।

পুলিশের দাবি, বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য রাতুল ও তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানে এসআই নাহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম, এএসআই আরিফুর রহমান, এএসআই জিয়াউর রহমান ও এএসআই মাহফুজুর রহমান অংশ নেন। এ সময় তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার রাতুল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মো. মোনসেফ আলী হাওলাদারের ছেলে।

পুলিশ পরিদর্শক লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। এ ছাড়া বিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost