মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

ভোলায় এসএসসির ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভোলায় এসএসসির ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভোলায় ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় তৈয়্যবা জাহান চৈতি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ মে) সকালে ভোলা শহরের পৌর ২ নম্বর ওয়ার্ড অফিসার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। সে মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। সে বাবা-মায়ের সঙ্গে ১০ বছর ধরে ভোলায় ভাড়া বাসায় বসবাস করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে পাঙাশ মাছ খাওয়ার বায়না ধরে মাকে বাজারে পাঠান তিনি। এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার মা বাজার থেকে ফিরে এসে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তিনি ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন।
চৈতির মা সোনিয়া বেগম বলেন, গতকাল চৈতির ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাড়িতে এসে সে জানায়, তার পরীক্ষা ভালো হয়নি। এতে সে মানসিকভাবে ভেঙে পড়েন। চৈতির মন খারাপ ছিল, কিন্তু সে আমাদেরকে বুঝতে দেয়নি।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে, পরীক্ষা ভালে হয়নি বলেই হয়ত চৈতি আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost