বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন থেকে বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৭ মে) সকালে এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, তেঁতুলিয়া নদীর ভাঙনে এলাকার গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠান— ৪৪ নম্বর গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আউলিয়াপুর দাখিল মাদ্রাসার সংলগ্ন বেড়িবাঁধের ব্লক নদীর খরস্রোতের কারণে বিলীন হতে চলেছে। যে কোনো সময় এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুরো উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এ দুই শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে পাঠদান গ্রহণ করে থাকে। ফলে প্রতিষ্ঠান দুটির অস্তিত্ব রক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে— ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে ব্লক স্থাপন, বেড়িবাঁধের দুর্বল অংশ দ্রুত সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাদি জমি রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ এবং ভাঙনপ্রবণ মানুষের জীবন—জীবিকা সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া। উপস্থিত এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ১ নং রনগোপালদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম রুবেল, আউলিয়ারপুর দাখিল মাদ্রাসার সুপার মো. হেলাল উদ্দিন, ৪৪ নং গুলি আউলিয়াপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্নান হাওলাদার ও ১ নং রনগোপালদী ইউনিয়ন ছাত্র—অধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল সরদার। এ ছাড়া গণ—অধিকার, ছাত্র—অধিকার, যুব—অধিকাররের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost