, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন: বরিশালে দোয়া ও আলোচনা সভা

দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন: বরিশালে দোয়া ও আলোচনা সভা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

১৭ মে শেখ হাসিনা—এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধ কার্যক্রম স্থগিত বরিশাল মহানগর আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে নগরীর একটি বাসায় আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, “দেশ বাঁচাতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রয়োজন।” পরে দেশ, জাতি ও শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।অপর দিকে মহানগরীর সিএন্ডবি রোড এলাকায় আজ সকালে খোকন সেরনিয়াবাত অনুসারীরা ঝটিকা মিছিল করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিষিদ্ধ কার্যক্রম স্থগিত সংগঠন এর প্রস্তাবিত বরিশাল মহানগর যুবলীগ কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ মহানগর যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে তাঁর নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা।

সভা শেষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো:আল-মামুন ইসলাম বলেন একটা মিছিলের খবর পেয়েছি তবে নগরীতে কোন জায়গায় মিছিলটি হয়ে সেই জায়গা সনাক্ত করতে পারেনি।আর আলোচনা সভা কোন জায়গায় হয়েছে তা সুস্পষ্টভাবে নির্ধারণ করা না গেলে কিছুই করার থাকে না,তারপর ও ভিডিও দেখে সনাক্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost