, , ,
শিরোনাম
মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ
গৌরনদীর শ্রেষ্ঠ প্রধানশিক্ষক ও সহকারি শিক্ষক নির্বাচিত হলেন যারা

গৌরনদীর শ্রেষ্ঠ প্রধানশিক্ষক ও সহকারি শিক্ষক নির্বাচিত হলেন যারা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হুসনে আরা ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বোরহান উদ্দিন দ্বিতীয় বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তারা এ সম্মান অর্জন করেছেন। ২০০৭ সালে প্রধানশিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে হুসনে আরা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

অপরদিকে মো. বোরহান উদ্দিন ২০১৪ সালে বাউরগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালে বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এ পেশায় যোগদানের পর থেকে সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেন।

তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে তিনি (বোরহান) উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হন। এই দুই মানুষ গড়ার কারিগরদের নেতৃত্বে ধুরিয়াইল ও বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধানশিক্ষক হুসনে আরা ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মো. বোরহান উদ্দিন নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost