বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট বরিশাল শিল্প মেলায় ২০০ ব্যবসায়ীর মালামাল আটকে রাখার অভিযোগ পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ মাইলস্টোনের টিসি পাওয়া ছাত্রী আইডি কার্ড গায়ে আন্দোলনে, থানায় জিডি কর্তৃপক্ষের ৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি মোজাফফর গ্রেফতার কাজিরহাটে মাদকের গডফাদারদের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদারের দাবি, মূল হোতা ও অর্থদাতাদের আইনের আওতায় আনার আহ্বান চেক প্রতারণা মামলায় বরিশালে সাবেক কাউন্সিলরের ভাইয়ের ৮ মাসের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বজ্রপাতে নদীতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ ২ দিন পর মিলল সাগরে ঘনীভূত হতে পারে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মেহেন্দিগঞ্জ গোয়াল ঘর থেকে গভীর রাতে ১০ টি গরু চুরি, মালিকের আহাজারি

মেহেন্দিগঞ্জ গোয়াল ঘর থেকে গভীর রাতে ১০ টি গরু চুরি, মালিকের আহাজারি

বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের রুকুন্দির চরে গভীর রাতে একটি খামার থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন প্রায় ৭০ বছর বয়সী খামারি মোকলেস হালাদার।

মোকলেস হাওলাদার কান্না জড়িত কন্ঠে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার সময় গরু চোরেরা তার খামারে প্রবেশ করে গোয়াল ঘরে থাকা ১৩টি গরুর মধ্যে ৩ টি গরু রেখে ১০টি গরু চুরি করে নিয়ে যায়।

বুধবার সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে তিনি হতবাক হয়ে পড়েন। পরে আশপাশে খোঁজাখুঁজি করে গরুর কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয়দের অবগত করেন। এই গরুগুলোই ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। সন্তান মারা যাওয়ার পরে গরু লালন পালন করে বিক্রি করে কোনরকম সংসার চালাতেন তিনি। গরুগুলো চুরি হয়ে যাওয়ার ফলে সর্বস্ব হারিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান,মোকলেস হাওলাদার দীর্ঘদিন ধরে গরু পালন করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার জীবিকা নির্বাহের জন্য প্রধান অবলম্বন ছিল এই গবাদিপশু। কয়েক বছর আগে তার সৌদি প্রবাসী ছেলে মৃত্যুবরণ করেন।

এরপর থেকেই পরিবারের আর্থিক সংকট ও অভাব—অনটন নেমে আসে। এমন পরিস্থিতিতে খামারের অধিকাংশ গরু চুরি হয়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন।এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost