, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে পড়ে যাওয়ায় মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ও চরম লোডশেডিং দেখা দিয়েছে। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর আওতাধীন ৩৩ হাজার ভোল্টের তারটি নদে পড়ে যায়।

এ ঘটনায় হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাধারণ গ্রাহকরা হঠাৎ বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরে বিকল্প লাইনের মাধ্যমে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও সম্পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

মুলাদী পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, নদীতে বিদ্যুতের তার পড়ে গেলেও নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বড় বড় ইঞ্জিনচালিত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের প্রায় ১০০ জন কর্মকর্তা—কর্মচারী দিনভর তৎপরতা চালান। বিকেল ৬টার দিকে নদী থেকে তারটি উদ্ধার করে টাওয়ারে তুলতে সক্ষম হন তারা।

মুলাদী উপজেলার চরকালেখান আদর্শ কলেজের সহকারী অধ্যাপক এ কে এম আরিফ বলেন, ‘মঙ্গলবার ভোরে বিদ্যুৎ চলে যায়। পরে পল্লী বিদ্যুতের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিপর্যয়ের সংবাদ পাওয়া যায়। মঙ্গলবার কলেজ এলাকায় ১ ঘন্টা বিদ্যুৎ ছিল না।’

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি—১ এর মুলাদী আঞ্চলিক অফিসের উপ—মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন জানান, ইনস্যুলেটর ক্র্যাক হয়ে তার নদে পড়ে যাওয়ার পর বিদ্যুৎকর্মী ও কর্মকর্তারা সারাদিন নিরবচ্ছিন্ন কাজ করেছেন। বিকেলে নদীর পানি থেকে তার টাওয়ারে তোলা হয়েছে।

মো. বেলায়েত হোসেন আরও জানান, ‘বিকল্প উপায়ে বিদ্যুৎ সংযোগ চালু রাখা হলেও পুরোপুরি স্বাভাবিক সরবরাহ পেতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। এ সময়ে লোডশেডিংয়ের মাধ্যমে আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।’ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ধৈর্যের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost