, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু খাবারে চেতনানাশক মিশিয়ে ৩ জনকে অচেতন, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ সালিশে সাক্ষ্য দেওয়ার জেরে রাস্তা বন্ধ, অবরুদ্ধ ১২ পরিবার লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায় বরিশাল সিনিয়র জজ আদালতে সার্চিং কপি নিয়ে জালিয়াতির অভিযোগ জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ মিডিয়াপাড়া টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন *অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে নকল প্যাকেট ও অনুমোদনহীন ট্রেডমার্ক ব্যবহারে সূর্যমুখী এন্টারপ্রাইজকে লাখ টাকা জরিমানা কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং: ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক সুশাসন নিশ্চিতে নাগরিকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায়

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ কিশোরীর মরদেহ ভেসে উঠল মেঘনায়

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বরিশালগামী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় কিশোরী রোজা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে বরিশালের হিজলা উপজেলার বাউশিয়া গ্রাম সংলগ্ন নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

মৃত উদ্ধার হওয়া রোজা আক্তার ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধিন বক্করপুর ইউনিয়নের জাফর হোসেনের মেয়ে।

কিশোরীর মামা মো. মোমেন বলেন, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী পারাবত—১৮ লঞ্চে যাত্রা করছিল রোজা। মধ্যরাত আনুমানিক দেড়টার দিকে সে হঠাৎ করে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হয়। নদীতে তল্লাশি করেও রোজার খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে খবর পাই হিজলা থেকে তার মরদেহ করা উদ্ধার হয়েছে।

নৌপুলিশের হিজলা ফাঁড়ির ইনচার্জ এছিনুল হক জানান, মরদেহ উদ্ধারের পরের পর সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় কিশোরীর পরিচয় পাওয়া যায়। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তের প্রয়োজন। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost