, , ,
শিরোনাম
পোর্ট রোডে বিডব্লিউটিএর জমিতে থাকা স্থাপনা সরিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

বাবুগঞ্জে অনুমতি ছাড়া বিএনপির সভা-সমাবেশ না করার নির্দেশ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া কোনো ওয়ার্ডে সভা, মিছিল, সমাবেশ কিংবা সাংগঠনিক কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক রাজন শিকদার স্বাক্ষরিত এক জরুরি সাংগঠনিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে ইউনিয়ন বিএনপির আওতাধীন সব ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলা হয়েছে, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া কোনো ওয়ার্ডে মিটিং, মিছিল, সভা—সমাবেশ বা অন্য কোনো সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করা যাবে না।

নোটিশে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে অনুমতি ছাড়া কোনো কর্মসূচি আয়োজন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost