, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
মাদক মামলায় মুলাদীতে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

মাদক মামলায় মুলাদীতে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদীতে গাঁজাসহ আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মুলাদী থানা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট মুলাদী পৌরসভার তেরচর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তেরচর এলাকার বাসিন্দা মৃত সুনীল চৌধুরীর ছেলে শ্রী রাহুল চৌধুরী (২৮)—কে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে আনুমানিক ১০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডাদেশ কার্যকর করতে সাজাপ্রাপ্ত রাহুল চৌধুরীকে বিধি মোতাবেক জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost