, , ,
শিরোনাম
পোর্ট রোডে বিডব্লিউটিএর জমিতে থাকা স্থাপনা সরিয়ে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা চাঁদাবাজির অভিযোগে বরিশালের পাইকারি কাঁচাবাজারে বেচাকেনা বন্ধ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপর বখাটের হামলা, ভাঙল ৫ দাঁত উজিরপুরে নেশা—জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা ভাণ্ডারিয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিতরন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, ভোলায় ছাত্রদল নেতা বহিষ্কার চুরির অপবাদে মা-ছেলেকে পেটালেন বিএনপি নেতা বিষপানে ইউপি সদস্যের আত্মহত্যা বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ ১৫ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

মুলাদীতে নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ ১৫ মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া ১৫ মাস বয়সী শিশু সিদরাতুল মুনতাহা জাফরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর গাছুয়া ইউনিয়নের পদ্মারহাট খালের প্রায় দেড় কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, নানাবাড়িতে বেড়াতে এসে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। অবশেষে মঙ্গলবার খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে শিশুটির অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারাও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহত শিশুর স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost