, , ,
শিরোনাম
মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, খোঁজ মেলেনি বামনায় দুর্ধর্ষ চূরির অভিযোগ পাওয়া গিয়াছে চোরাই কৃত মালামাল উদ্ধারসহ গ্রেফতার-৩ মঠবাড়িয়ায় গ্রীষ্মকালীন আন্তস্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’ কাজিরহাটে প্রেমের টানে বাড়ি ছাড়ার অভিযোগ, ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিখোঁজ বাবুগঞ্জের শিক্ষার্থী লামিয়ার আত্মহত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ উইপোকার দাপটে মধ্যরাতে সার্কিট হাউজ ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা পর্নোগ্রাফি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১৪ মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার
আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’

আদালতে আসামির দাবি: ‘জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না’

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২২ দিন অবস্থান করার পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামান খোকন (৩৬) আদালতে তোলার সময় সাংবাদিকদের কাছে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আদালত প্রাঙ্গণে তিনি বলেন, “জেলে পচে মরলেও চুমকিকে বিয়ে করবো না। আমি তাকে ধর্ষণ করিনি। আমি রজ্জব আলী হাওলাদারের ছেলে। চুমকি আমার প্রবাসী বন্ধু কবিরের ভাগ্নি। সেই সুবাদে তাদের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল।”

এর আগে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সাদেকপুর এলাকায় বিয়ের দাবিতে এক নারী প্রেমিকের বাড়িতে টানা ২২ দিন অবস্থান করেন। পরে বিয়ে না হওয়ায় তিনি মেহেন্দিগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদেকপুর এলাকার বাসিন্দা আসাদুজ্জামান খোকনের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

তবে আদালতে তোলার সময় খোকন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost