, , ,
শিরোনাম
কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু

ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

‘আজ গায়ে হলুদ’, রাত পোহালেই বিয়ে। বরকে বরণ করে নিতে কনের বাড়িতে তৈরি করা হয়েছিল আলোকসজ্জিত গেট, সাজানো হয়েছিল বাড়িঘর। বরের বাড়িতেও চলছিল বিয়ের প্রস্তুতি। দুই পরিবারে বইছিল আনন্দের হাওয়া।

কিন্তু সেই আনন্দের দিনেই নেমে এলো শোকের ছায়া। বিয়ের আগের দিনই না—ফেরার দেশে চলে গেলেন বর আরিফ শাহরিয়ার সৌমিক (২১)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সৌমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ায় তার বাড়িতে শুরু হয় কান্না আর আহাজারি। যে বাড়িতে বিয়েকে ঘিরে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই বাড়িতেই স্বজনদের চোখে এখন অশ্রু।

কনের বাড়িতেও আনন্দের বদলে নেমে এসেছে শোক। সৌমিকের বিয়েকে ঘিরে দুই পরিবারের কত আয়োজন ছিল। কনের বাড়িতে তৈরি করা হয়েছিল আলোকসজ্জিত গেট, সাজানো হয়েছিল বাড়িঘর। পরদিন নতুন বউকে বরণ করে নেওয়ার অপেক্ষায় ছিলেন স্বজনেরা। কিন্তু একটি মৃত্যুসংবাদ মুহূর্তেই থামিয়ে দিল সব আয়োজন। যে দিনটি হওয়ার কথা ছিল আনন্দের, সেই দিনটিই হয়ে উঠল দুই পরিবারের জন্য শোকের।

সৌমিক শুধু একজন হবু বরই ছিলেন না, ছিলেন পরিবারের স্বপ্ন ও প্রত্যাশারও অংশ। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন তিনি।

সৌমিকের বড় বোন শারমিন সুলতানা জানান, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসেন তার ভাই। গত চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সকাল ৯টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত বেসরকারি মাইশা ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।

শারমিনের অভিযোগ, সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেলা ১টার দিকে চিকিৎসক ডা. মনির হোসেন মুরাদ তাকে ব্যবস্থাপত্র দেন। পরে ওষুধপত্র নিয়ে সৌমিককে বাড়িতে ফিরিয়ে আনেন স্বজনেরা। হয়তো তখনো পরিবারের সদস্যদের মনে ছিল সুস্থ হয়ে উঠবেন সৌমিক, ফিরে আসবে বিয়ের আনন্দ।

কিন্তু বিকেলের দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

শারমিনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের সামনে প্রায় এক ঘণ্টা রিকশায় বসে থাকতে হয় সৌমিককে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিয়ের আগের দিন সৌমিকের এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost