, , ,
শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর মেহেন্দিগঞ্জের চরহোগলায় চুরির উপদ্রব, সিসিটিভিতে ধরা পড়েও অধরা চোর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম মনির কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০ বাবার পাশে ঘুমিয়ে থাকা নিখোঁজ সেই শিশু ‘হত্যার শিকার’, মিলল মরদেহ পরকীয়া প্রেমিকের ভাড়া বাসায় মিলল স্বামীর বস্তাবন্দি মরদেহ, স্ত্রী আটক টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের কাউখালীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতার উপর হামলা গ্রেপ্তার ১ কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার
কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’—এর অংশ হিসেবে কঁচা নদীতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহায়তায় কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নদী থেকে প্রায় ৫ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ হাজার টাকা। জব্দকৃত জালগুলো পরবর্তীতে স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানের বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা আক্তার বলেন,”জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিতে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন—রাত আমাদের তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের বংশবৃদ্ধির সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের জনগণই পাবেন।

তাই মা ইলিশ রক্ষায় সবাইকে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান,”উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার স্যারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছি। নদীর প্রাকৃতিক পরিবেশ ও মা ইলিশের নিরাপত্তায় পুরো প্রজনন মৌসুম জুড়েই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost