, , ,
শিরোনাম
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর, ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার বরিশালে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের চিকিৎসায় IMCI কেন্দ্র
বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ

বরগুনা হাসপাতালে টেকনোলজিস্টকে মারধর ও এক্স-রে মেশিন ভাঙচুরের অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর ও ডিজিটাল এক্স—রে মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন হাসপাতালের কর্মকর্তা—কর্মচারীরা।

আজ বুধবার, বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের রেডিওলজি বিভাগে এক্স—রে করার দায়িত্ব পালনকালে এক মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলা চালানো হয়। এ সময় ডিজিটাল এক্স—রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়। এতে মেশিনটি বিকল হয়ে পড়েছে এবং বন্ধ রয়েছে এক্স—রে বিভাগের কার্যক্রম। ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

বক্তারা আরও বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর হামলা এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের ঘটনা গ্রহণযোগ্য নয়। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযোগের বিষয়ে মাইনুল ইসলাম লিটন বলেন, তিনি তাঁর ভাবিকে এক্স—রে করাতে গিয়েছিলেন। এ সময় পরিবারের কয়েকজন সদস্যও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর অভিযোগ, টেকনোলজিস্ট আবুল হোসেন পরিবারের সদস্যদের নিয়ে অশালীন মন্তব্য করেন এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। এর প্রতিবাদ করলে আবুল হোসেন কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে তাঁকে সরিয়ে দরজা খুলে তাঁরা বের হয়ে আসেন। তবে ওই টেকনোলজিস্টকে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বরগুনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাসকিয়া সিদ্দিকার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost